April 2, 2026, 11:46 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

দেশে আর কোনোদিন দুর্ভিক্ষ আসবে না : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে আর কোনোদিন দুর্ভিক্ষ আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট লেখক ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।

তিনি বলেন, দুর্ভিক্ষ শুধুমাত্র উৎপাদনের জন্য হয় না, উৎপাদনহীনতার জন্যও হয় না। মানুষের যখন আয় রোজগার থাকে না, কোনো কিছু কেনার সক্ষমতা থাকে না তখনই দুর্ভিক্ষ হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ অর্থনীতিবিদ আরও বলেন, দেশের যে পরিমাণ ধান-গম উৎপাদন হচ্ছে তাতে দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই। এখন একটা দিনমজুর ৫০০-৬০০ টাকা পায়। এখান থেকেই বোঝা যায় অন্য দেশের তুলনায় বাংলাদেশের দুর্ভিক্ষ নাই।

ড. আতিউর রহমান বলেন, দেশে বিপুল পরিমাণ সবজি হচ্ছে, আলু হচ্ছে, গম হচ্ছে নার্সারি হচ্ছে ফুলের গাছ হচ্ছে, গবাদি চাষ হচ্ছ। সুতরাং বহুমাত্রিক এদেশে মানুষের আয় রোজগার বেড়েছে। এতে বোঝা যায় অর্থনীতিতে বাংলাদেশের একটা ভরসাস্থল আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page