September 30, 2026, 10:56 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

দেশে গত মে মাসে দুর্ঘটনায় ৫২৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে গত মে মাসে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৭ জন। একই সময়ে আহত হয়েছেন ৭৭৯ জন।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত এবং ৭৬৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সড়ক ঘটেছে সিলেট বিভাগে।

এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। যা মোট নিহতের ৩৮ দশমিক ৬৭ শতাংশ ও আহতের ১৪ দশমিক ৮২ শতাংশ।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহন, যাত্রীদের অসতর্কতা, মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, মহাসড়কের নির্মাণ ত্রুটি ও যানবাহনের ত্রুটিসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page