November 3, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

দেশে গ্যাসের সংকট রয়েছে ; গ্যাস সরবরাহ বাড়লে বাসাবাড়িতে গ্যাস দেয়া হবে : জ্বালানি উপদেষ্টার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অন্তবর্তীকালীন সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই মুহূর্তে বাসাবাড়িতে গ্যাস দেয়া হবে বললে এটি হবে মিথ্যা আশ্বাস। কারণ দেশে গ্যাসের সংকট রয়েছে, ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর অম্বরনগরে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গ্যাসের লাইন দেওয়া সহজ কিন্তু লাইনে যে গ্যাস পাবেন তা নিশ্চিত করা খুবই কঠিন। রাজধানীর বসুন্ধরার মতো জায়গা এবং আমাদের অর্থ উপদেষ্টার বাড়িতে লাইন আছে কিন্তু গ্যাস পাচ্ছেন না।

তিনি বলেন, যদি আপনার গ্যাস লাইন থাকে এবং গ্যাসের মিটার থাকে তাহলে আপনাকে চার্জ দিতে হবে। সেক্ষেত্রে যদি গ্যাস না পান তাহলে তো আপনি আরও রাগ হবেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, যদি গ্যাস সরবরাহ পারে তখন এসব ব্যাপারে চিন্তাভাবনা করা যাবে। বিবিয়ানার পরে এখনও দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কোনো কূপে পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো, এখন তা আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন গ্যাসের দাম নির্দারণ করে থাকেন। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমাদানি করে থাকে তাদের সাথে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। গত দুই মাসে সিলিন্ডার গ্যাসের দাম তারাই বাড়িয়েছে।

ফাওজুল কবির খান বলেন, বিশ্ব বাজারে এলপি গ্যাসের দাম কমালে আমাদের দেশেও দাম কমানো হবে। আমার কয়েকদিন আগে ডিজেল ককটনে ও পেট্রোলের দামও কমিয়েছি।

এসময় বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশসন কোম্পানী লিঃ (বাপেক্স)র ঊধ্বর্তন কর্মকর্তা, নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশসহ বিভিন্ন স্তুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page