September 6, 2026, 3:29 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

দেশে ফিরেই শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকা সফর শেষে দেশে ফিরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার প্যারিসে পৌঁছে এক্সে (টুইটার) এক বার্তায় তিনি প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানান।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তিনি এই ধন্যবাদ দেন। ইমানুয়েল ম্যাক্রোঁ লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’

রাষ্ট্রীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার ঢাকা ছাড়েন ইমানুয়েল ম্যাক্রোঁ। বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এটি বাংলাদেশে ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথম ও কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। এর আগে ১৯৯০ সালের ২০-২৪ ফেব্রুয়ারি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেছিলেন।

রবিবার রাতে ঢাকায় আসেন ইমানুয়েল ম্যাক্রোঁ । নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে যোগদান শেষে তিনি এই সফর করছেন। নয়াদিল্লি থেকে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান শেখ হাসিনা। বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ তৈরি ও উৎক্ষেপণে সহযোগিতা করে ফরাসি কোম্পানি থ্যালেস অ্যালেনিয়া স্পেস। এটি উৎক্ষেপণ হয় ২০১৮ সালের ১২ মে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page