September 30, 2026, 2:07 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানীবাজার এলাকার বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালের ফায়ার সেফটি ও আই কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষ সচেতন না হলে এই রোগীর সংখ্যা আরও বাড়বে। দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। সব সরকারি হাসপাতালে রোগীদের ভালোভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি মানুষ যদি সচেতন হন তাহলেই ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব হবে। সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং ছিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ কেরিয়া মৈত্রী হাসপাতালে চিফ মেডিকেল অফিসার ডা. সুরজিৎ দত্তসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page