November 2, 2026, 8:52 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দেশে মাথাপিছু আয় ২,৮২০ ডলারে উন্নীত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে মাথাপিছু আয় চলতি অর্থবছরে (বর্ষ ২৫) বেড়ে ২,৮২০ ডলারে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরে (বর্ষ২৪) ছিল ২,৭৩৮ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় ৮২ ডলার বা ৩৫,১০৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মার্কিন ডলারের সাথে বিনিময় হার ১২০.২৯ টাকা বিবেচনা করলে চলতি অর্থবছরে মাথাপিছু আয় ৩,৩৯,২১১ টাকায় পৌঁছেছে।

বিবিএসের পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান মূল্যে দেশের জিডিপির আকার চলতি অর্থবছরে মোট ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা বা ৪৬২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে (২০২৪ অর্থবছর) ছিল ৫০,০২,৬৫৪ কোটি টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে বিনিয়োগ, অভ্যন্তরীণ সঞ্চয় এবং জাতীয় সঞ্চয়ের জিডিপি অনুপাত যথাক্রমে ২৯.৩৮ শতাংশ, ২৩.২৫ শতাংশ এবং ২৯.০১ শতাংশে পৌঁছেছে।

বিবিএসের পরিসংখ্যানে আরও দেখা গেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৩.৯৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা আগের অর্থবছরে (২০২৪ অর্থবছর) ছিল ৪.২২ শতাংশ।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page