November 4, 2026, 2:19 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে মোট খাদ্যশস্য মজুত থাকার কথা ১৪ লাখ মেট্রিক টন। তবে এখন আছে তার চেয়ে বেশি। মোট ১৮ লাখ ৬৭ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে সরকারের কাছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রবিবার (২৫ জুন) তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত ১৪ লাখ ৮২ হাজার ৭১১ লাখ মেট্রিক টন চাল মজুত আছে সরকারের কাছে। গম আছে ৩ লাখ ১৭ হাজার ৮৮৬ মেট্রিক টন। ধান আছে ১ লাখ ৩ হাজার ৯৩ মেট্রিক টন।

এ বছর সাড়ে ১২ লাখ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। ইতোমধ্যে সাড়ে ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে ৪ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন ধান।

মন্ত্রী বলেন, ওএমএস কার্যক্রমের মাধ্য এই চাল বিতরণ করবে সরকার। ওএমএস কার্যক্রমের জন্য সবাইকে কার্ড দেওয়া হবে।

মন্ত্রী বলেন, গত বছর ভাল ফল পেয়েছিলাম। এবার সমস্যা হলো তীব্র গরম। তাই সিদ্ধান্ত হাটের কাছেই যেন লবন পাওয়া যায়। এবার কেউ লবণ স্টক করে অহেতুক দাম বাড়ানো চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীরা অহেতুক মূল্য বৃদ্ধি যেন না করে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page