September 19, 2026, 7:12 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দেশে সহসাই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে না : বিইআরসি চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, দেশে সহসাই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে না।
তিনি বলেন, ‘বিগত সরকার এন্যার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতো। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকার নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিল করেছে। দাম বৃদ্ধি করলে এনার্জি রেগুলেটরি কমিশনই করবে। এর জন্য এই কমিশনের একটি দাম নির্ধারণী প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।’
বিইআরসি চেয়ারম্যান আজ হবিগঞ্জ প্রেসক্লাবে খোয়াই রিভার ওয়াটার কিপার ও পরিবেশবাদী সংগঠন ধরা আয়োজিত ‘খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতা, কারণ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের জন্য তিন বছরের চুক্তি ছিল। কিন্তু অনেকগুলোর চুক্তি নবায়ন করার সময় মূল্যের বিষয়টি যথাযথ সমন্বয় হয়নি। এ সকল অনিয়মের বিষয় খতিয়ে দেখা হবে। যারা চুক্তি অনুযায়ী বিদ্যুৎ দিচ্ছে, তাদের সাথে চুক্তি অব্যাহত থাকবে। অন্যগুলো বাতিল করা হবে।
বিইআরসি চেয়ারম্যান বলেন, খোয়াই নদী ও পুরাতন খোয়াই নদী নিয়ে ২ হাজার কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পটি বাতিল করা হয়েছে, তা নিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণের চেষ্টা করা হবে। সিএস ও আরএস ম্যাপ দেখে নদীর অবস্থান নিরূপণ করে কারা নদীর ভেতরে আছে আর কারা বাইরে আছে, তার তালিকা করলে অনেককেই নদীর যায়গা ছেড়ে দিতে বাধ্য হবে। নদীতে যাতে কেউ ময়লা না ফেলে, তার জন্য সচেতনতামূলকভাবে প্রোগ্রাম করতে হবে।
পরিবেশ আন্দোলন কর্মী কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপারের তোফাজ্জল সোহেল ধারণাপত্র উপস্থাপন করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page