September 24, 2026, 3:53 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

দোনেৎস্কে রুশ-ইউক্রেনীয় সৈন্যদের মাঝে তীব্র লড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখভাগে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে দেশটির সেনা কমান্ড।

দোনেৎস্কে দখলকৃত তিনটি গ্রাম থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার পর সোমবার (১২ জুন) এমন তথ্য জানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

সেনা কমান্ড বলেছে, গতকাল রোববার দুই বাহিনীর মধ্যে বাখমুতের পাশে এবং আরও দক্ষিণে আবধিবকা এবংমারিয়াঙ্কায় ২৫ বার সম্মুখ যুদ্ধ হয়েছে। যার সবগুলোই দোনেৎস্কে অবস্থিত।

এছাড়া লুহানস্ক প্রদেশের বিলোহোরিভকাতেও রাশিয়া-ইউক্রেনের সেনাদের মধ্যে লড়াই হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সও জানিয়েছে, রোববার ইউক্রেন জানিয়েছে তাদের সেনারা দোনেৎস্কের ব্লাহোদাৎনে, নেসকুচনে এবং মাকারিভায় অনেকটা এগিয়েছে।

তবে এসব দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া রাশিয়াও যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি।

যদিও রাশিয়ার কিছু সামরিক ব্লগার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় বাহিনী ব্লাহাদোৎনে এবং নেসকুচনে গ্রাম পুনর্দখল করে নিয়েছে। তারা আরও জানিয়েছিলেন, মাকারিভকার দখল নিয়ে লড়াই চলছিল।

ইউক্রেনের অবস্থানরত বিবিসির সাংবাদিক জেসম ওয়াটারহাউজ সোমবার এক টুইট বার্তায় বলেছেন, সেনারা আবারও গ্রাম স্বাধীন করছে এ দৃশ্য কিয়েভ এবং তাদের মিত্রদের রোমাঞ্চকর একটি বিষয়। তবে তিনি জানিয়েছেন, যেখানে ইউক্রেনীয় বাহিনী খুব বেশি সফলতা পাচ্ছে না সেখানকার তথ্য কম প্রকাশ করা হবে।

তিনি আরও জানিয়েছেন, খেরসনের জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর প্রতিরোধ ভেদ করতে দুর্বল জায়গা খোঁজার চেষ্টা করেছিল ইউক্রেনীয় সেনারা। কিন্তু এটি করতে গিয়ে বিপুল সেনা প্রাণ হারিয়েছেন এবং অনেক যুদ্ধাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page