September 3, 2026, 1:41 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ; আপিলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫৭ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা আপিল করেছেন তাদের মধ্যে আজ ৪৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনে এই ৪৪ জনকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুনানি হওয়া ১০০ জনের মধ্যে ৫২ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। আর ৪ জন প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, পরবর্তীতে জানানো হবে।

এর মধ্য দিয়ে পাঁচ দিনে মোট ২৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলো।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। আগামীকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
আপিল শুনানির প্রথম দিন ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, ৩২ জনের নামঞ্জুর হয় এবং ৬ জনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত থাকে। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন, নামঞ্জুর হয় ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৬১ জন, বাতিল হয় ৩৫ জনের, সিদ্ধান্ত হয়নি ৪ জনের বিষয়ে। চতুর্থ দিনে ৪৮ জন প্রার্থিতা ফিরে পান। আর আজ ৫ম দিন পেলেন ৪৪ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি (রোববার)।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page