September 11, 2026, 7:53 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু- নিরপেক্ষ : ইসি আহসান হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ধাপে ধাপে আমরা সব দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কিছু দল আসেনি। এটা তাদের ব্যাপার। তাদের ইচ্ছা নেই অথবা আমাদের ওপর তাদের আস্থা নেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেনা মোতায়নের বিষয়ে এখনো আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেয়নি। আমরা বসবো, যেটা ভালো হবে সেটা আমরা করব। ১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮ এর নির্বাচন দেখেছেন। শতভাগ সঠিক কিন্তু কখনোই ছিল না। আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আমরা এ পর্যন্ত যা করেছি আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের নির্বাচন কি আগে কখনো হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাস্তবতাকে আমরা কিন্তু ধামাচাপা দিতে পারব না। একই সময়ে বাস্তবতাকে মোকাবেলা করে সামনের দিকে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব ইনশাল্লাহ ।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যতই বোঝায় আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন, তাহলে আমাকে কিন্তু রঙিনই দেখবেন। আপনি যদি খালি চোখে দেখেন তাহলে কিন্তু আমি যা তাই দেখবেন।

সভায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page