October 20, 2026, 1:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থীর ভোট সমান হলে যা হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো নির্বাচনী এলাকার ফলাফল একত্র করার পর দেখা যায় দুই বা ততোধিক প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে বিজয়ী নির্বাচন করতে লটারি করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়, যদি কোনো নির্বাচনী এলাকার ফলাফল একত্রীকরণের পর দেখা যায় যে, দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম সংখ্যক ভোট পেয়েছেন এবং তাদের কোন একজনের জন্য একটি ভোট দেওয়া হলে তিনি নির্বাচিত ঘোষিত হওয়ার অধিকারী হবেন সে ক্ষেত্রে, রিটার্নিং অফিসার তাৎক্ষণিক অনুরূপ প্রার্থীদের সামনে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করবেন। লটারি যে প্রার্থীর অনুকূলে পড়বে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে গণ্য হবেন, যা তাকে নির্বাচিত বলে ঘোষিত হওয়ার অধিকারী করবে।

উপস্থিত সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টের সামনে লটারি হবে। এই লটারির পুরো কার্যক্রমটি কার্যবিবরণীতে লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ কার্যবিবরণীতে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করতে হবে।

একত্রীকরণের বিবরণী ও নির্বাচনই রিটার্ন পাঠাবে যেভাবে

নির্বাচনের ফলাফল নির্ধারণের পর গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৯ অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করবেন। ওই গণবিজ্ঞপ্তিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং তিনি কত ভোট (অঙ্ক ও কথায়) পেয়েছেন তার উল্লেখ থাকবে। অতঃপর সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার/অন্য কোন কর্মকর্তার মাধ্যমে আগামী ৮ জানুয়ারি মধ্যে (প্রয়োজনে রাতে) অবশ্যই নির্বাচন কমিশন সচিবালয়ে একীভূত ফলাফলের বিবরণীসহ একটি রিটার্ন (প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য পৃথক পৃথক রিটার্ন) পৌঁছানোর ব্যবস্থা করবেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page