September 30, 2026, 10:21 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা শীতার্তদের ত্রাণ বিতরণে অংশ নিতে পারবেন না : ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শীত মৌসুমকে কেন্দ্র করে দরিদ্র ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এমন কার্যক্রমে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী অংশ নিতে পারবেন না।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম ৩১ ডিসেম্বর মধ্যে সম্পন্ন করার বিষয়ে কমিশন সম্মতি দিয়েছে।

তবে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওইরূপ বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।

আজকের বাংলা তারিখ



Our Like Page