September 3, 2026, 1:39 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য ৬৩৬ পুলিশ বদলিতে ইসির সম্মতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য এসআই, এএসআই, সার্জেন্ট, কনস্টেবলসহ সব মিলিয়ে ৬৩৬ জন পুলিশের বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এই সম্মতি জানানো হয়।

এর মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ২৩ জন, টিএসআই একজন, এসআই নিরস্ত্র ১০, এসআই সশস্ত্র ৪৪, এসআই ২০, সার্জেন্ট একজন, নায়েক সাতজন, এএসআই নিরস্ত্র ১৩, পুলিশ কনস্টেবল ৫২৪ এবং রাজশাহী রেঞ্জের এসআই নিরস্ত্র সাতজন রয়েছে। এর মধ্যে ১৪ জনের বিষয়ে আগেই সম্মতি দেওয়া হয়েছিল।

এর আগে ১১ ডিসেম্বর দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে নির্বাচন কমিশনের (ইসি) আপত্তি নেই বলে এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page