October 10, 2026, 3:35 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ইরান-সৌদি প্রতিষ্ঠা করবে জয়েন্ট চেম্বার অব কমার্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এই চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা।

ইরানের চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন্স অ্যান্ড এগ্রিকালচারের প্রিজাইডিং বোর্ডের সদস্য কেইওয়ান কাশেফি জানান, ইরানের প্রাইভেট সেক্টর থেকে এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে।

গত মাসে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য নানামুখী তৎপরতা চলছে। তারই অংশ হিসেবে জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে।

কাশেফি জানান, ইরান ও সৌদি আরবের উদ্যোগে এই যৌথ চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা হলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ইরান এবং সৌদি আরব দ্বিপক্ষীয় বাণিজ্য এতটাই বাড়াতে চায় যা ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আগেও ছিল না।

ইরানের এ ব্যবসায়ী নেতা বলেন, দুই দেশের মধ্যে দূতাবাস খোলার পরপরই ইরান ও সৌদি আরব বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় করবে। আগামী কয়েক বছরের মধ্যে ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সহজেই ৩০০ কোটি ডলারে নিতে পারে বলে জানান কাশেফি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page