September 5, 2026, 11:31 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ের। তারা দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে তারা আগামীতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটি একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page