September 27, 2026, 11:24 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

দ. কোরিয়ার বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন সাবমেরিন ; প্রতিবাদে ২ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বন্দরে আমেরিকার পরমাণু শক্তিচলিত একটি সাবমেরিন মোতায়েন করার পর উত্তর কোরিয়া আমেরিকাকে সতর্ক করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্র দুটি পূর্ব সাগর বা জাপান সাগরে গিয়ে পড়ে।

কয়েক দশকের মধ্যে আমেরিকা এই প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার মোতায়েন করলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সুনান উপকূল থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টিনিশ্চিত করেছে।

মার্কিন পরমাণু সাবমেরিন মোতায়েনের ঘটনাকে উত্তর কোরিয়া উস্কানিমূলক তৎপরতা হিসেবে দেখছে। সম্প্রতি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে যার আওতায় আমেরিকা দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমা ও স্থলভাগে পরমাণু শক্তিচালিত নৌযান কিংবা অস্ত্র মোতায়েন করতে পারবে।

আমেরিকার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়নের আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, আমেরিকার এই উস্কানিমূলক তৎপরতার কারণে কোরিয় উপদ্বীপে নিকৃষ্টতম পরমাণু সংকট সৃষ্টি হতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page