March 26, 2026, 9:18 am
শিরোনামঃ
ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে : যুক্তরাষ্ট্র জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ধর্মের কল বাতাসে নড়ে ; বুমেরাং ; মাংসখেকো পাখি দিয়ে লাশ খুঁজছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় নিহতদের লাশ খুঁজতে এক অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছে ইসরায়েল। তারা ঈগল, শকুনের মতো মাংসখেকো পাখির সাহায্যে লাশ খুঁজছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

গত ৭০ বছর ইসরাইলী বাহিনী ফিলিস্তিনের ভূমি জোরপূর্বক দখল করে তাদের মানুষকে পাথি  শিকারের মত যখন-তখন গুলি করে মারছে। তাদের যে এখন সেই ভাবে মরতে হবে তা তারা কল্পনাও করতে পারেনি। পখির মতো গুলি করে মানুষ মারা ইসরাইল এখন তাদের লাশ খুজতে পাখির সহযোগীতা নিতে হচ্ছে। লেন-দেনের হিসাব এখনও অনেক কিছু বাকী। বাঁচতে চাইলে ফিলিস্তিনিদের ভূমি ফেরৎ দিয়ে চোখ  নামিয়ে কথা বলতে হবে।

প্রজেক্টের সঙ্গে জড়িত বন্যপ্রাণী বিশেষজ্ঞ ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের ওহাদ হাৎজোফে বলেছেন, হামাসের হামলার স্থানগুলোর আশেপাশে মৃতদেহ ভোজনকারী পাখির দেওয়া তথ্য ইসরায়েলের সেনাবাহিনীকে মৃতদেহ সনাক্ত করতে সহায়তা করছে৷ ঈগল, শকুন এবং ট্র্যাকিং ডিভাইস লাগানো অন্যান্য শিকারী পাখি মানুষের দেহাবশেষের সন্ধানে ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ‘যখন যুদ্ধ শুরু হয় তখন সেই ইউনিটে কাজ করা কিছু সংরক্ষক আমার সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমার কাছে জানতে চেয়েছিল যে আমার পাখি কোনোভাবে সাহায্য করতে পারে কিনা।’

৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০–এর বেশি মানুষের মৃত্যু হয়। এ ছাড়া অনেককে জিম্মি করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। চলছে স্থল অভিযানও। এতে এখন পর্যন্ত ১০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

পাখির মাধ্যমে মরদেহের অবস্থান শনাক্তের বুদ্ধি এঁটেছিল ইসরায়েলি বাহিনীর মানবসম্পদ শাখার ‘ইআইটিএএন’ নামের একটি দল। এটি সেনাবাহিনীর মানবসম্পদ শাখার একটি ইউনিট যা নিখোঁজ সৈন্যদের সনাক্ত করে থাকে।

বিপন্ন গ্রিফন শকুন শনাক্তের একটি প্রকল্পের প্রধান ওহাদ। এই শকুনগুলো মূলত মৃত পশুপাখির মাংস খেয়ে বেঁচে থাকে। এ ছাড়া ওই প্রকল্পের আওতায় ইগলের মতো অন্যান্য শিকারি পাখি নিয়েও কাজ করা হয়। সেগুলোও বেঁচে থাকতে মরদেহ খেয়ে থাকে।

গত ২৩ অক্টোবর এমনই একটি ইগল গাজা উপত্যকার কাছে ইসরায়েলের বেরি এলাকায় পাওয়া যায়। ওহাদ বলেন, তিনি ওই ইগলের শরীরে লাগানো ট্র্যাকিং ডিভাইস থেকে পাওয়া তথ্য সেনাবাহিনীর কাছে পাঠান। পরে ওই এলাকায় গিয়ে চারটি মরদেহ পাওয়া যায়। অপর একটি ইগল ইসরায়েলের অভ্যন্তরে আরও কয়েকটি মরদেহ খুঁজতে সহায়তা করেছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page