September 18, 2026, 4:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ধর্মের কল বাতাসে নড়ে ; বুমেরাং ; যুক্তরাষ্ট্রে পতনের ঝুঁকিতে আরও ১৮৬টি ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে পতনের ঝুঁকিতে আরও ১৮৬টি ব্যাংক। শেয়ারবাজারে ধস ও সুদের হার দ্রুত বাড়ায় লোকসানের মুখে পড়েছে ব্যাংকগুলো। বাইডেন প্রশাসন বাজার শান্ত করতে একাধিক পদক্ষেপ নিলেও পতনের শঙ্কা রয়েই গেছে।

যুক্তরাষ্ট্রে একের পর এক ব্যাংক বন্ধ হচ্ছে। বাইডেন প্রশাসন নানা পদক্ষেপ নিলেও পতনের শঙ্কা কাটিতে উঠতে পারেনি আরো অনেক ব্যাংক।

মার্কিন অর্থনীতিবিদদের গবেষণা বলছে, সিলিকন ভ্যালি ব্যাংকের ভাগ্যবরণ করতে পারে ১৮৬টি ব্যাংক। ২০২২ সালের ৭ মার্চ  থেকে ২০২৩ সালের ৬ মার্চ পর্যন্ত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ৪ দশমিক ৫৭ শতাংশ সুদের হার বাড়িয়েছে। এতে ব্যাংকগুলোর গচ্ছিত সম্পদের মূল্য উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে।

ফলে, অর্ধেক গ্রাহকও যদি নিজেদের সঞ্চিত অর্থ তুলে নেয়, তাহলে এসব ব্যাংকের পতন ঘটবে।

বন্ধ হওয়া সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ব্যাংকটি অভ্যন্তরীণ কিছু সংকটে কিছু সম্পদ বিক্রির ঘোষণা দিলে গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে টাকা তুলে নেওয়ার হিড়িক পড়ে যায়।

এসব ব্যাংক তাদের অতিরিক্ত নগদের একটি অংশ মার্কিন ট্রেজারিতে জমা রাখে। কিন্তু সুদের হার বাড়ানোর কারণে এসব গচ্ছিত বন্ডের মূল্য মারাত্মকভাবে কমে যাওয়ায় চরম সংকটে পড়ে গেছে ব্যাংকগুলো।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page