February 19, 2026, 4:11 am
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

ধর্ষকদের শায়েস্তা করার জুতা আবিষ্কার করলো ভারতীয় তরুণী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সারা বিশ্বে দিন দিন নারীদের উপর অত্যাচার বেড়েই চলেছে। বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা। কিন্তু কী করে এই ধরনের ঘটনা আটকানো যায়, সেই উপায় বের করতে পারছেন না কেউই। এমন পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অভিনব এক আভিষ্কার করে ফেলল তরুণী।

ভারতের কর্ণাটকের এক স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে বিজয়লক্ষ্মী বিরাদার নামে ওই তরুণী। সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, গত তিন বছর ধরে এমন কিছু যন্ত্র সে তৈরি করার চেষ্টা করছিল, যা কিনা নারীদের নিরাপত্তা বাড়াতে পারে। সেই লক্ষ্যেই এই জুতা বানিয়েছে সে।

কেমন এই জুতো?

এই জুতায় থাকছে ব্যাটারি। কেউ হেনস্থা করতে এলে, বিশেষ কায়দায় অন করে নেওয়া যাবে জুতার মধ্যে থাকা সুইচ। তার পরেই মোক্ষম আঘাত। জুতা দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যাবে হেনস্থাকারীকে।

তবে এখানেই শেষ নয়। এই জুতায় থাকছে আরও একটি জিনিস। সেটি নারীদের নিরাপত্তা আরও নিশ্চিত করবে। এই জুতায় থাকছে জিপিএস ট্রাকারের ব্যবস্থাও। তাতে যিনি জুতাটি পরে আছেন, তিনি কোথায় রয়েছেন, তাও টের পাবেন তার বাড়ির লোকজন।

সব মিলিয়ে এই ধরনের জুতা জোড়া আগামী দিনে নারীদের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে বিজয়লক্ষ্মী। তার পরিবারের মানুষও এই আবিষ্কারে খুব খুশি। তারা জানিয়েছেন, আশপাশের পরিস্থিতি দেখে বিজয়লক্ষ্মী অনেক দিন ধরেই এমন কিছু বানাতে চাচ্ছিল। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে সফল সে।

তবে আগামী দিনে সে এই জুতাকে আরও উন্নত করতে চায় বলে জানিয়েছে বিজয়লক্ষ্মী। ভারতের বাইরেও এটি পৌঁছে দেওয়ার কথা ভাবছেন অনেকে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page