September 30, 2026, 2:48 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ধান শুকানোর খলা তৈরীকে কেন্দ্র করে সুনামগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের পল্লীতে ধান শুকানোর খলা তৈরীকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০) ও শফিক আলী (৫০)কে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ  ও স্থানীয়রা জানান, বছর খানেক ধরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শাহ আলম ও জাকির হোসেনের মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে জাকির হোসেনের লোকজন ধান শুকানোর জন্য খলা তৈরী করার সময় প্রতিপক্ষ বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত: ২০ জন আহত হন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সংঘর্ষ কবলিত  রঘুনাথপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page