November 4, 2026, 6:15 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ধীরগতির প্রকল্পগুলোর নাম চাইল সংসদীয় কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা ধীরগতির প্রকল্প ও বারবার মেয়াদ বৃদ্ধির সুস্পষ্ট কারণ উল্লেখ করে প্রকল্পগুলোর নাম দিতে নির্দেশনা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এম এ মান্নান এমপি। এসময় কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ড. শ্রী বীরেন শিকদার, মো. শহীদুজ্জামান সরকার, আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বিউটি বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটিতে পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর সর্বশেষ অবস্থা অবহিতকরণ ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কাজের গতি বৃদ্ধির প্রক্রিয়াগত দিক বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়। দীর্ঘদিন ব্যাপী চলমান প্রকল্প সমূহের ধীরগতি তথা বার বার মেয়াদ বৃদ্ধির সুস্পষ্ট কারণ উল্লেখ করে পরবর্তী বৈঠকে প্রকল্পগুলোর নাম উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে আরও বেগবান ও গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর কার্যক্রম যথাযথভাবে সম্পাদনে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকরা এবং বিভিন্ন সংস্থা প্রধানরাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page