October 20, 2026, 5:46 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারব তখনই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ বা ডিএনসিসি স্মার্ট পার্কিং অ্যাপের উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিএনসিসির স্মার্ট অন স্ট্রিট পার্কিং উদ্যোগকে স্বাগত জানাই। তারা নিজেরা নিজেদের অর্থায়নে যে উদ্যোগ নিয়েছে সেটির সঙ্গে আমরা আছি। দেখা যায় নো পার্কিং বললেও আমরা কোথায় পার্কিং করতে হবে তা বলি না। এই উদ্যোগের মাধ্যমে কোথায় পার্কিং করা যাবে সেটি বলার সুযোগ হবে। স্মার্ট পার্কিংয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধানের জন্য সামান্য খরচ ধরা হয়েছে। আসলে উন্নত দেশের মতো উন্নত ও মানসম্পন্ন সেবা পেতে এই সামান্য খরচ করতে হবে। এর মাধ্যমে আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে।

আইজিপি বলেন, ধীরে ধীরে আমরা সবাই স্মার্ট কার পার্কিংয়ে অভ্যস্ত হব। স্মার্ট বাংলাদেশের জন্য নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারি তখনই আমরা নিজের দেশের স্মার্ট নাগরিক হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। গুলশান এলাকার বাসিন্দাদের উদ্যোগে এনওসিসি স্থাপন করা হয়েছে। এনওসিসি স্থাপনের পরে অপরাধ প্রবণতার মধ্যে ইতিবাচক একটি পরিবর্তন লক্ষ্য করেছি। এই এলাকার সংগঠিত অপরাধের রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছি।

তিনি বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় কার পার্কিং সিস্টেম দেখি, সেই ধরনের একটি কার পার্কিং ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে আছে স্মার্ট কার পার্কিংয়ের ব্যবস্থা করেছি। সেখানে দেড়শ গাড়ি পার্কিং করা যাবে। ঢাকা শহরের যানজট কমানো ও যানবাহনগুলোকে আইনের আওতায় নিয়ে আসায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page