October 3, 2026, 4:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ধূমপান ও মাদক রোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ধূমপান ও মাদক রোধে আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। মানবসম্পদ রক্ষায় বিদ্যমান আইনের প্রয়োগ ও জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। শেখ হাসিনার নেতৃত্বে ধূমপান ও মাদক রোধে আমাদের ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন।

জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বৃহস্পতিবার (২৩ মে) আয়োজিত ‘সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী: বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার,উম্মে কুলসুল স্মৃতি, মো. আব্দুল আজিজ, মো. তৌহিদুজ্জামান এবং আরমা দত্ত অংশ নেন।

ডেপুটি স্পিকার বলেন, ধূমপান একজন মানুষের মৃত্যুর কারণ। অর্থনৈতিক ক্ষতি, সামাজিক অবক্ষয় ও অন্য ক্ষতিগুলোকে ছাপিয়ে এটি মানবসম্পদ ধ্বংসকারী একটি ব্যাধি। অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে।

তামাক উৎপাদনকারীদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরির মত সক্ষমতা সরকারের রয়েছে জানিয়ে তিনি বলেন, এ খাত থেকে যে রাজস্ব আয় হয় তার তুলনায় তামাক ব্যবহারকারীদের পেছনে স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় অনেক বেশি।

শামসুল হক টুকু বলেন, আইনের প্রয়োগ, পারিবারিক সচেতনতা ও ধর্মীয় অনুশাসন তামাকজাত দ্রব্য ও মাদকের বিস্তার রোধ করতে পারে। রাজনৈতিক দলগুলোকেও মাদকের বিরুদ্ধে একই প্ল্যাটফর্মে আসতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাদক, অপরাধ ও দারিদ্র্যমুক্ত এবং স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আওয়ামী লীগের পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোকেও মাদকের বিরুদ্ধে একমত হওয়া অত্যন্ত জরুরি।

সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page