February 28, 2026, 12:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ধ্বসের আশঙ্কায় যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইংল্যান্ডে এক ধরনের বায়ুযুক্ত কংক্রিট দিয়ে তৈরি কয়েকটি স্কুলের ভবনগুলোকে বন্ধ করে দিতে হবে যা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার নতুন মেয়াদ শুরু হওয়ার কয়েকদিন আগে এ ঘোষণা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল।
কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যপারে সতর্ক করা শুরু করে।
প্রায় ১০৪টি স্কুল ও কলেজ নির্মানে আর আরএএসি ব্যবহৃত হয়েছে। ইংল্যান্ডের লক্ষাধিক শিক্ষার্থী  গ্রীষ্মের দীর্ঘ ছুটির পরে স্কুলে ফিরে আসার সময় এ নির্দেশ দেয়া হয়।
শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কি-না তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page