March 9, 2026, 8:54 am
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল হলেও অপরিহার্য : কিম জং উন ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় এ বছর ১ হাজার ৮শ ৯০ কোটি টাকার আম উৎপাদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ক্রমেই আম উৎপাদনে উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিতি লাভ করছে নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানী হচ্ছে নওগাঁর আম।
এরই ধারাবাহিকতায় জেলায় চলতি বছর ৩০ হাজার হেক্টর জমির বাগানে আম উৎপাদিত হয়েছে। উল্লেখিত বাগান থেকে চলতি বছর ৩লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। যারা গড় বাজার মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।
নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়ে,ে নওগাঁ’র কয়েকটি উপজেলায় ক্রমাগত আম চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ জেলার আম তুলনামুলকভাবে সুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন জেলায় নওগাঁ’র আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৩০ হাজার হেক্টর জমিরে বাগানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি গড় আম উৎপাদনের পরিমাণ ১২.৬০ মেট্রিক টন।
প্রকারভেদে আম উৎপাদনকৃত বাগানের পরিমাণ হচ্ছে নাগ ফজলী ৯৪০ দশমিক ৭৫ হেক্টর, ল্যাংড়া ১ হাজার ৫৫৯ হেক্টর, ফজলী ১হাজার ৪২০ হেক্টর, আ¤্রপালি ১৮ হাজার ৩১৩ দশমিক ৫০ হেক্টর, গোপালভোগ ৬৪৬ হেক্টর, খিরসাপাত ১ হাজার ৩৮৮ হেক্টর, বারী-৪ জাতের আম  ২ হাজার ২৬২ দশমিক ৫০ হেক্টর, বারী-১১ জাতের আম ৩৫ হেক্টর, মল্লিকা ৪৪ হেক্টর, কাটিমন ১৩৮ দশমিক ২৫ হেক্টর, গৌড়মতি ১৪১ দশমিক ২৫ হেক্টর, হাঁড়িভাঙ্গা জাতের আম ৩৪ দশমিক ৫০ হেক্টর, বানানা ম্যাংগো ১১৩ দশমিক ২৫ হেক্টর, আশ্বিনা জাতের আম ২ হাজার ৩২৬ হেক্টর, কুমড়াজালি জাতের আম ১৩ হেক্টর এবং গুটি আম বা স্থানীয় জাতের আম ৬২৫ হেক্টর। কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী এ বছর উল্লেখিত বাগান থেকে ৩ লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে।
বর্তমান বাজার দর অনুযায়ী জেলায় উৎপাদিত আমের মোট মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page