November 23, 2026, 5:35 pm
শিরোনামঃ
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ চীন ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলায় হাসপাতাল রোডের মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্লিনিকের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি মান্দা থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page