February 27, 2026, 11:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় এক পরীক্ষাকেন্দ্রে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর ছবির মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ৭৭৭ জন। আজ সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিট কার্ডের সঙ্গে ছবির মিল না থাকায় ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করেন। এর মধ্যে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী। বাকি পরীক্ষার্থীদের এখনো যাচাই-বাছাই চলছে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, ওই কেন্দ্রে যেসব মাদরাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেসব মাদরাসার সুপারকে তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের পুনরায় শনাক্ত করবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page