November 6, 2026, 9:17 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ‘দায়সারাভাবে’ দেওয়া গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নওগাঁর রাণীনগরে কৃষি বিভাগের পক্ষ থেকে বিতরণ করা গাছের চারার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। বিতরণকৃত চারাগুলোর মধ্যে কিছু চারা এতটাই ছোট যে, তা রোপণ করলেও বেড়ে ওঠার সম্ভাবনা কম বলে অভিযোগ উঠেছে।

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জন করে শিক্ষার্থীকে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, নিম ও জাম গাছের চারা এক থেকে দেড় ফিটের বেশি নয়, যা রোপণের উপযোগী নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফসি বলেন, কিছু গাছের চারা এতটাই ছোট যে, এগুলো রোপণ করে কোনো ফল পাওয়া যাবে না। যদি সবগুলো চারা মধ্যম আকৃতির হতো, তাহলে প্রকৃত উদ্দেশ্য সফল হতো।

ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব বলেন, কাঁঠাল ও বেল গাছের চারা কিছুটা ভালো হলেও অন্য দুটি একেবারেই অপ্রতুল মানের। এসব গাছ রোপণ করে লাভ নেই। এভাবে দায়সারাভাবে একটি ভালো উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এছাড়া গাছ বহনের জন্য বরাদ্দকৃত ভাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অনেকেই মনে করছেন, স্থানীয় নার্সারি থেকে মানসম্মত চারা সংগ্রহ করলে এই পরিস্থিতি এড়ানো যেতো।

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন বলেন, এই উদ্যোগকে ‘হালাল করার’ জন্যই দায়সারাভাবে শিক্ষার্থীদের মধ্যে মানহীন গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের আগ্রহও কমে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন মুঠোফোনে জানান, জেলা কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী নার্সারি থেকে চারা ক্রয় করা হয়েছে। একই নার্সারি থেকে অধিক সংখ্যক চারা নেওয়ার কারণেই কিছু চারা ছোট হয়েছে বলে জানান তিনি। তবে প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page