September 3, 2026, 11:30 am
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের অসির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের বুধুরিয়া ডাঙ্গাপাড়ার মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগিয়ে ছিলেন। জমিজমা পরিমাপ করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল লাগানোর সুবাদে উভয় পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল বুধবার (৯ এপ্রিল) দুটি মেহগনি গাছ কেটে নেন। গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছেন জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন তার ওপর আক্রমণ করেন। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে আসলে রামদা, কুড়াল, হাঁসুয়া দিয়ে অন্যদের ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page