April 6, 2026, 11:32 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে জেলা পুলিশ। গরুগুলো জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার (২২ মার্চ) আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হোতা ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page