November 2, 2026, 4:32 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ভূমি সেবার জটিলতা নিরসনে বিশেষ শুনানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নওগাঁ,র নিয়ামতপুরে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলাসহ ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।

উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

আরও ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।

শুনানির শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন করেন এবং কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রাংশ বিতরণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page