September 28, 2026, 7:19 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে সদ্যই বিলুপ্ত পার্লামেন্টে পাস হওয়া ‘রিভিও অব জার্জমেন্ট অ্যান্ড অর্ডার’ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১১ আগস্ট) প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাস করানো হয়। এটির উদ্দেশ্য ছিল— যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন— তারা চাইলে আবারও তাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাস করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন এটি ‘অসাংবিধানিক।’ এরমাধ্যমে নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি।

এছাড়া ওই সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।

নতুন আইনটি পাস করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানান এ ব্যাপারে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। আজ সেই বহুল কাঙ্খিত রায় দেওয়া হয়েছে। সূত্র: জিও টিভি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page