April 6, 2026, 10:54 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নতুন করে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৯ মার্চ) ওডেসা এবং খারকিভের জরুরি অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা। এছাড়া রাজধানী কিয়েভেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট।

ওডেসা অঞ্চলের গভর্নর মাকসেম মার্চেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে। এতে করে ওই অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় কেউ হতাহত হননি।

টেলিগ্রামে এ ব্যাপারে গভর্নর মার্চেঙ্কো বলেছেন, ‘বড় হামলার ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে আঘাত হেনেছে।’ তবে তিনি জানিয়েছেন, বিমানবিধ্বংসী ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু সামনে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খারকিভের গভর্নর ওলেহ সায়নেহুবোভ জানিয়েছেন, এ অঞ্চলে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

এছাড়া দিনিপ্রোর প্রাণকেন্দ্র এবং যুদ্ধের সম্মুখভাগ থেকে কয়েকশ কিলোমিটার দূরের লুৎস্ক এব লিভনে শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সময় রাত ৩টায় একটি টুইট করেন বিবিসির সাংবাদিক মায়োস্লাভা পেৎসা। তিনি জানান, ভোরের আলো ফোটার আগেই হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। রুশ সেনাদের প্রতি নিজের ক্ষোভ ঝেড়ে এ সাংবাদিক টুইটে লিখেছেন, ‘ইউক্রেনে এখন রাত ৩টা বাজে। আজ রাতে রাশিয়ানরা ইউক্রেনীয়দের শান্তিতে ঘুমাতে দেবে না। ইউক্রেনের প্রায় সব দিকে অসংখ্য ড্রোন এবং রকেট ছোড়া হয়েছে। সবাই কী আজ সকালে জেগে ওঠবে? গত এক বছর ধরে বেসামরিকরা এ আতঙ্কের মধ্যে বসবাস করছে।’ সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page