March 5, 2026, 11:02 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

নতুন নতুন আঞ্চলিক জোট গঠন করবে ইরান : নৌবাহিনীর কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার দেশ নিজের নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন নতুন আঞ্চলিক জোট গঠন করবে। তিনি শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ইরাকের নৌবাহিনীর সমন্বয়ে অচিরেই একটি জোট গঠিত হতে যাচ্ছে।

অ্যাডমিরাল ইরানি বলেন, বর্তমানে আঞ্চলিক দেশগুলো একথা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে, নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলা সম্ভব নয়।

ইরানের নৌকমান্ডার বলেন, ওমান ও ইরান অতীতে বহুবার যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে। কিন্তু এখন অন্যান্য দেশও একটি বহুমুখী নৌ সহযোগিতায় অংশ নিতে দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে।

যেসব দেশ এই আগ্রহ প্রকাশ করেছে সেসব দেশের নাম বলতে গিয়ে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, পাকিস্তান ও ভারতের নাম উল্লেখ করেন। এছাড়া, ইরান, রাশিয়া ও চীন অতীতে গঠিত একটি নৌজোটকে আরো শক্তিশালী করছে বলেও তিনি জানান।

ইরানের নৌকমান্ডার বলেন, প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত সবগুলো দেশ এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা ইরানের সঙ্গে সমন্বয় ও মৈত্রীর মাধ্যমে তাদের নিরাপত্তা শক্তিশালী করতে পারে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইহুদিবাদী ইসরাইল এখন থেকে এক বছর আগে কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর বাগাড়ম্বর করে বলেছিল, মধ্যপ্রাচ্যে ‘ইরানের প্রভাব খর্ব’ করার জন্য তেল আবিব ‘মধ্যপ্রাচ্য-ভিত্তিক একটি ন্যাটো জোট’ গঠন করবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page