March 16, 2026, 12:52 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

নতুন প্রেসিডেন্ট লি’র নেতৃতে দক্ষিণ কোরিয়া-জাপান শক্তিশালী হবে : জাপানের প্রধানমন্ত্রী

নতুন প্রেসিডেন্ট লি’র নেতৃতে দক্ষিণ কোরিয়া-জাপান ‘শক্তিশালী’ হবে: জাপানের প্রধানমন্ত্রী

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বুধবার বলেছেন, তিনি দক্ষিণ কোরিয়ার সাথে সহযোগিতা ‘শক্তিশালী’ করতে চান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লিবারেল প্রার্থী লি জে-মিয়ং নির্বাচিত হওয়ায় তিনি এ মন্তব্য করেন।

ভূখণ্ড নিয়ে বিরোধ এবং জাপানের বিংশ শতাব্দীতে কোরিয়ান উপদ্বীপে কয়েক দশক ধরে দখলদারিত্বের সময় জোরপূর্বক শ্রম ব্যবহারের তিক্ত বিরোধ দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘ সম্পর্কের অবনতি ঘটিয়েছে।

কিন্তু দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অধীনে দেশগুলো আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে, যার মধ্যে যৌথ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ত্রি-পক্ষীয় আলোচনার মাধ্যমেও অন্তর্ভুক্ত ছিল।

ইশিবা টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘এ বছর জাপান ও কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের ৬০তম বার্ষিকী’।

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সাথে, জাপান ও দক্ষিণ কোরিয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতাকে আরো জোরদার করতে চাই।’

ইশিবা আরো বলেন, ‘অদূর ভবিষ্যতে যদি আমরা জাপান-দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলন করতে পারি তাহলে ভালো হবে’।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির এক বিপর্যয়কর প্রচেষ্টার ছয় মাস পর অনুষ্ঠিত এক আগাম নির্বাচনে লি জয়লাভ করেন।

ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, লি এর আগে ইউনের চেয়ে দেশটির প্রতি আরো কঠোর অবস্থান নিয়েছিলেন, যার মধ্যে তিনি বলেছিলেন সাবেক প্রেসিডেন্ট জাপানের প্রতি ‘আনুগত্যশীল’ ছিলেন। নতুন প্রেসিডেন্ট অতীতে এই ব্যাপারে কিছু বিবৃতিও দিয়েছেন।

ইশিবা বলেন, তবে নির্বাচনী প্রচারণার সময়, তিনি আরো বলেছিলেন জাপান একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং তিনি জাপানি জনগণকে ভালোবাসেন।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের হৃদয় ও মন খুলে দক্ষিণ কোরিয়ার সাথে সক্রিয় বিনিময়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের সম্পর্ক জোরদার করব’।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page