September 28, 2026, 5:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : ড. ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, আবু সাঈদসহ অন্যান্যদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রেখে এগিয়ে যাওয়া সকলের দায়িত্ব।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদ ও অন্যান্যদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ‘

তিনি বলেন, ‘আবু সাঈদ শুধু একটি পরিবারের নন, তিনি বাংলাদেশের সব পরিবারের সন্তান।’

প্রধান উপদেষ্টা বলেন, অধ্যয়নরত তরুণ-তরুণীরা আবু সাঈদকে স্মরণ রাখবে এবং তার মতো হওয়ার অঙ্গীকার করবে।

ড. ইউনূস আরও বলেন, তারা বলবে-আমিও আবু সাঈদের মতো ন্যায় বিচারের জন্য লড়াই করব।

আবু সাঈদ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সন্তান।’

অধ্যাপক ইউনূস সকলকে যে কোন নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার এবং কেউ যেন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই মাটির সন্তান, আমরা সবাই আবু সাঈদ।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা সবার দায়িত্ব। আমাদের এটা নিশ্চিত করতে হবে এবং আবু সাঈদের মতো সামনে দাঁড়াতে হবে।’

নোবেল বিজয়ী বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন না করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আরও বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমরা বাংলাদেশের সন্তান।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো বৈষম্য নেই, আপনাদের সবার কাছে আমার অনুরোধ- সবাইকে রক্ষা করুন, সেখানে যেন কোনো নৈরাজ্য না হয়।’

পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান। তিনি আহতদের অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page