November 5, 2026, 7:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

‘নতুন বাংলাদেশ’ দিবস নিয়ে আপত্তি ; পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করায় আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। ৫ই আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের পর ৮ই আগস্টকে কেন নতুন আরেকটি দিবস হিসেবে পালন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বলা হচ্ছে ৮ই আগস্ট নয় ৫ই আগস্টই নতুন বাংলাদেশের যাত্রার দিন। নতুন বাংলাদেশ দিবস ঘোষণা হলে এদিনকেই ঘোষণা করার কথা। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন পক্ষ সরাসরি এই দিবস ঘোষণার কড়া সমালোচনা করেছে। একই সঙ্গে ‘নতুন বাংলাদেশ’ এমন শিরোনামে দিবস ঘোষণার আইনী ও সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ওদিকে সমালোচনার মুখে এই দিবস নিয়ে সিদ্ধান্ত পুর্নবিবেচনার কথা ভাবছে সরকার। শুক্রবার সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দিবসগুলোর বিষয়ে দুই-একদিনের মধ্যে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে পারে।

‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং পাঁচই অগাস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে গত বুধবার একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে ৫ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার তার ভেরিভায়েড ফেসবুক পেইজে তিনি একথা লেখেন।

এছাড়া ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে এই আপত্তি জানান। ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেয়া হবে না।’ সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page