September 27, 2026, 2:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নতুন মামলায় গ্রেফতার দেখানো হল আনিসুল-সালমান- আব্দুল্লাহ আল মামুন-পলক-মানিককে

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন মামলায়, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ছয় মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ সকালে তাদের আদালতে আনা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। একই থানার পৃথক দুই মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাড্ডা থানার দুটি ও খিলগাঁও থানার এক মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। সাবেক বিচারপতি মানিককে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন নির্মূল করতে পরিচালিত ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিতে হতাহতের ঘটনায় এসব মামলা করা হয়।
এর আগে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার হন আনিসুল, সালমান, মামুন, পলক ও মানিক।
রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল ও সালমান, বিমানবন্দর থেকে পলক, সিলেটের কানাইঘাট সিমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে আটক হন মানিক।
বৈষম্য বিরোধী টানা ৩৬ দিনের আন্দোলন নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের হামলায় সরকারি হিসেবেই আট শতাধিক মানুষ নিহত হয়েছে। এ সংখ্যা আরো বেশি বলে সংশ্লিষ্টরা বলছেন। গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে বহু মানুষ। এখনো চিকিৎসাধীন কয়েক হাজার মানুষ। জুলাই-আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।
এছাড়াও ভিকটিমদের পক্ষে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত সরকারের শীর্ষ ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও দলীয় ক্যাডারদের আসামি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page