October 18, 2026, 7:14 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ ৯ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানীর ৩ থানায় দায়ের করা পৃথক ৫ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচার হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নয়জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অন্যান্যরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং কনস্টেবল শোয়াইবুর রহমান।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এসময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

২০১৫ সালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

২০১৫ সালে খালেদা জিয়ার উপর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সেই সঙ্গে, পল্টন থানাধীন রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page