October 13, 2026, 9:31 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা মননশীল মানুষ হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন শিক্ষাক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে। সমস্যার সমাধান করতে শিখবে। মননশীল মানুষ হবে। এমনকি তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতায় জোর দেওয়া হয়েছে বেশি। আমাদের শিক্ষার্থীরা যেন সহযোগিতার মাধ্যমে শিখতে পারে, সেজন্য এখন শিক্ষাপদ্ধতি ভিন্ন করে ফেলা হয়েছে।’

শনিবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষাক্রমের পরিবর্তন প্রসঙ্গে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার রূপান্তর ঘটনোর জন্য সারা বিশ্বে যে প্রচেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে আছি। অভিজ্ঞতার ভিত্তিতে শেখা, হাতেকলমে শেখা এবং যা শিখছি তা প্রয়োগ করতে শেখা– আমাদের শিক্ষাক্রম হবে এমন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা শেষে আপনারা কর্মের জগতে উদ্যোক্তা অথবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করবেন। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে, যদি আপনাকে সেই কর্মজগতে প্রবেশের জন্য তৈরি করে দিতে পারে।’

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হাবিবুর রহমানসহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page