August 7, 2026, 9:06 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নতুন সামরিক প্রধান নিয়োগ দিয়ে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং আরো সামরিক মহড়া পরিচালনাসহ ‘বড় ধরনের’ যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ একথা জানিয়েছে।

খবরে বলা হয়, বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিন আগে কিম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা পরিদর্শন করেন।

আগস্টের শেষের দিকে সিউল এবং ওয়াশিংটন বড় ধরনের যৌথ মহড়ার প্রস্তুতি নিতে থাকায় এ সামরিক বৈঠক করা হয়। উত্তর কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে। পিয়ংইয়ং বারবার সতর্ক করে বলেছে, এমনটা ঘটলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হতে পারে।

এদিকে বিস্তারিত উল্লেখ না করে কেসিএনএ জানায়, বৈঠকে কিম তার চিফ অব জেনারেল স্টাফ পাত সু ইলকে বরখাস্ত করে ভাইস মার্শাল রি ইয়ং গিলকে তার স্থলাভিষিক্ত করেন।

কেসিএনএ বলেছে, বুধবারের বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল যুদ্ধের জন্য নিখুঁত সামরিক প্রস্তুতি নিশ্চিত করতে আরো শক্তিশালী হামলার সক্ষমতা অর্জনসহ ‘পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বিষয়।’

এদিকে কিম দেশের সকল সমরাস্ত্র তৈরির কারখানাকে ব্যাপকহারে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page