October 1, 2026, 11:57 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নববর্ষে আতশবাজিতে জার্মানিতে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নববর্ষে জার্মানিতে নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে প্রাণ হারিয়েছে ৫ জন। অর্ধশতাধিক আহত হয়েছে।

খ্রিস্টীয় ২০২৪ সালকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা-দুর্ঘটনার মুখোমুখি হয়েছে জার্মানি। জার্মানির কয়েকটি শহরে নববর্ষের রাতে আতশবাজি পোড়াতে গিয়ে কয়েকজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে।

বার্লিন থেকে এএফপি এই খবর জানায়।

রাজধানী বার্লিনসহ দেশটির ওশাটস, কেমনিটজ, নর্দরাইন ভেস্টফালেন, হামবুর্গ, ব্রান্ডেনবুর্গও হ্যানোভারে নিজের হাতের তৈরি আতশবাজি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির আরো কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ এই সময় ৪শ’ জনকে আটক করেছে।

এসব ঘটনা-দুর্ঘটনায় নির্ঘুম রাত কাটিয়েছে বার্লিনবাসী। নগরীর ক্রয়েজবার্গে একটি বহুতল বাসভবনের গ্যারেজে কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

এদিকে নববর্ষের রাতেই বার্লিনবাসীকে পড়তে হয় তীব্র পানির সংকটে। নগরীর ভেডিংয়ের জরুরি পানির পাইপ ফেটে যাওয়ায় নগরজুড়ে পানি সরবরাহ ব্যাহত হয়। পানির লাইন প্রধান সড়কের নিচে হওয়ায় ট্রাম ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দেশজুড়ে এতো কিছুর পরও নতুন বছরকে স্মরণীয় করে রাখতে দুরপাল্লার ম্যারাথনের আয়োজন করে বার্লিন শহর কর্তৃপক্ষ। শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গের গেট থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেয় সাড়ে চার হাজার প্রতিযোগী।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page