April 6, 2026, 6:51 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত ; আহত বাবা-মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীর পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা।

সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। আহত হয়েছেন আশরাফ উদ্দিন (৫০) ও রাবেয়া (৪৫) খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। তবে পরিবারের দাবি চোর নয় চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে সকালেই পিটুনী দেয় স্থানীয়রা। সকালে আহত হিমেলকে পুলিশের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পূণরায় পিটুনীর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকায় নেয়ার পথে মারা যায়।  তদন্ত শেষে বিস্তারিত ঘটনা বলা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page