October 9, 2026, 9:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকালে একটি পেট্রোল পাম্পের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই হাসানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আল আমিন (৩০) ও অভিযুক্ত হাসান (২৬) নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্বজনদের বরাতে জানা যায়, পারিবারিক বিরোধ ও পূর্বের একটি দ্বন্দ্বকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের বোন তাসলিমা বেগমকে নিয়ে স্থানীয় যুবক নাইমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি মীমাংসা হলেও ছোট ভাই হাসান তা মেনে নিতে পারেননি।

শনিবার সকালে আল আমিন বাজারে গেলে সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে হাসান তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিল্পী বেগম অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার আগের দিনও তার স্বামীকে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, এ ঘটনায় ঘাতক হাসান ও নাইমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, আটক নাইমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page