November 6, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর সদর উপজেলায় বিএনপির ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে দলে অন্তর্ভুক্ত করা হয়। তারা সবাই সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আশকর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসউদুল হকের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর -১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মো. ইব্রাহিম ভুঁইয়া। তিনি ফুলে দিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে ইব্রাহিম ভুঁইয়া বলেন, গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয় ও জামায়াতে ইসলামীর কার্যক্রমে আস্থা রেখে আপনারা দলে যোগ দিয়েছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে জামায়াতে ইসলামী আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মকবুল হোসেন, জেলা সদরের আমির মাহফুজ ভুঁইয়া, সেক্রেটারি ইলিয়াছুজ্জামান, হাজীপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারি আইয়ুব খান, মো. আতিকুজ্জামান, আল-আমিনসহ হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page