March 25, 2026, 11:33 pm
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নরসিংদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাখন সভাপতি ও পলাশ সম্পাদক নির্বাচিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সম্পন্ন হয়েছে।

আজ শনিবার নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ও সাধারণ সম্পাদক পদে ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে কাজী আনোয়ার কামাল (বাংলাদেশ বেতার), হলধর দাস (বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল এস হোসেন (সাপ্তাহিক সোনালী বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো. ফারুক মিয়া (দৈনিক নরসিংদীর বাণী), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবুল বাশার বাছির  (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন (ডিবিসি নিউজ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, আমজাদ হোসেন (দৈনিক যায়যায়দিন), দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা বাবর (দৈনিক নরসিংদী সারাদিন) ও মো. জাকির হোসেন ভূঁঞা (দৈনিক আমার বার্তা)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম। বিএনপি পন্থী আইনজীবী এম.এ মোমেন মিয়া ও এ্যাড. খন্দকার মেহেদী হাসান সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানান, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, এসপি মো. মেনহাজুল আলম ও সিভিল সার্জন সৈয়দ আমীরুল হক শামীমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page