September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করলেন ভারতের রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় তিনি রোববার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান জে পি নাড্ডা মোদিকে বিজেপি পার্লামেন্টারি দলের নেতা হিসাবে তাকে নির্বাচনের বিষয়ে একটি চিঠি হস্তান্তর এবং এনডিএ নেতারা মোদিকে তাদের সমর্থন জানিয়ে চিঠি জমা দেওয়ার পর মুর্মু শুক্রবার মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে নিয়োগ প্রদান করেন।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছে। তবে তাদের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) মিলে একত্রে ২৯৩টি আসন পেয়েছে,এতে জোটটির একটি ভালো সুবিধাজনক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় তার উপর অর্পিত ক্ষমতা বলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।’
ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের দপ্তর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
মুর্মু মোদির কাছে নিয়োগের চিঠি হস্তান্তর করেছেন । তিনি শুক্রবার সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি ভবনে তার সাথে সাক্ষাত করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page