November 2, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী : মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নতুন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, গত বছর রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

মার্কিন দৈনিক পত্রিকা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গত বছর সেপ্টেম্বরের বিস্ফোরণগুলোতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বাল্টিক সাগরে এই পাইপলাইনে বিস্ফোরণের পর ইউরোপীয় কয়েকটি দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি দিয়ে রুশ গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনপন্থী গোষ্ঠীর জড়িত থাকার তথ্য তারা কীভাবে পেয়েছেন, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এতে ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সরকারের সঙ্গে সম্পর্ক থাকা কোনও গোষ্ঠী হয়ত অনানুষ্ঠানিকভাবে এই পাইপলাইনকে লক্ষ্যবস্তু করে বিস্ফোরণ ঘটিয়েছে।

ফেব্রুয়ারি মাসে পুলিৎজার পুরস্কারজয়ী এক মার্কিন সাংবাদিক অভিযোগ করেছিলেন, পাইপলাইনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বিস্ফোরণের পরপর পশ্চিমা দেশগুলোর তরফে বলা হয়েছিল, তাদের বিশ্বাস পাইপলাইনের এই ঘটনা ঘটেছে নাশকতার কারণে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছিলেন। সূত্র: আল জাজিরা

 

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page