October 5, 2026, 5:48 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আটকাবস্থা নিয়ে জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে আটক করে ‘খুবই শোচনীয় অবস্থায়’ রাখায় জাতিসংঘ প্রধান বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, আটক হওয়ার পর প্রেসিডেন্ট বাজুম এবং তার পরিবার শোচনীয় অবস্থার মধ্যে জীবনযাপন করছেন এমন খবর প্রকাশের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর কঠোর নিন্দা জানিয়েছেন।
বুধবার সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, বাজুমকে আলাদা করে রাখা হয়েছে এবং বিদ্রোহীরা তাকে শুকনো ভাত এবং পাস্তা খেতে বাধ্য করছে। গত মাসের শেষের দিকে এক সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করে।
বার্তা সংস্থাটি জানায়, বাজুম তার বন্ধুর কাছে পাঠানো একাধিক বার্তায় বলেছেন, তিনি শুক্রবার থেকে সমস্ত মানবিক যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ তাকে খাবার বা ওষুধ সরবরাহ করেনি।
এক বিবৃতিতে জাতিসংঘ প্রধানের মুখপাত্র বলেন, গুতেরেস ‘প্রেসিডেন্ট বাজুম ও তার পরিবারের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং নি:শর্ত মুক্তি দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে পুনর্বহাল করার আহ্বান জানান।

 

 



Our Like Page